বন‍্যার আশঙ্কা উদয়নারায়নপুরে,




নিম্মচাপের ফলে টানা কয়েকদিন অবিরাম বৃষ্টির ফলে দামোদরের জল বৃদ্ধি হতেই নদী তীরবর্তী গ্ৰামগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাওড়া জেলার উদয়নারায়নপুরে। রবিবার সকাল থেকে উদয়নারায়নপুরের কুড়চি মন্ডলপাড়া ও ব্রাহ্মনপাড়া সহ একাধিক এলাকা থেকে দামোদর নদীর বাঁধ উপচে এলাকায় জল ঢুকতে শুরু করে। 



 এদিকে  দামোদর নদীর বাঁধের নীচু অংশে  রোখার চেষ্টা করছে প্রশাসন ও স্থানীয়রা। না হলে এলাকার কমপক্ষে তিরিশটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর, তাই তৎপরতার সহিত বালি ও মাটির বস্তা দিয়ে দামোদর নদীর বাঁধের নীচু অংশে দেওয়ার কাজ চলছে, এদিকে ডিভিসির জল ঢুকলে জলস্তর বেড়ে বন‍্যার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...