মালদা শহর থেকে গিয়ে পুরাতন মালদা রেল স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছে বহিরাগত হনুমানটি। সেখানে শান্ত হয়ে রয়েছে বলে এলাকাবাসীরা জানান। বন্ধুর মতো মেলামেশা করছে সে। কখনও কোনও বাইকের পেছনে ঘুরতে দেখা যাচ্ছে, আবার কখনও শিশুদের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে।
এলাকার মানুষ কলা, আম সহ অন্যান্য ফল খেতে দিলে হনুমানটি তা খেয়ে থাকছে। এলাকার এক বাসিন্দা রাকেশ ঠাকুর বলেন, ‘হনুমানটি কারোর কোনও ক্ষতি করছে না। এমনকী হামলাও না। এলাকার মানুষও হনুমানটির দেখভাল করছে।’


