গত 21 তারিখ দেবাশীষ ধাড়া নামে বছর 52 এর একজন মারা যান তার বৌদি সুতপা ধাড়া আমতা সিরাজবাটি গ্রাম পঞ্চায়েত এর সদস্যা।
তার বাড়ির সবাই করোনা আক্রান্ত সৎকার এর জন্য কাউকে না পেয়ে রেড ভোলেনটিয়ার্স দের ফোন করেন।
আজ উলুবেড়িয়া-2 উলুবেড়িয়া-1 উলুবেড়িয়া পৌরোদক্ষিন ও আমতা-1 রেড ভোলেনটিয়ার্স এর যৌথ উদ্যোগে উলুবেড়িয়া মর্গ থেকে দেহ নিয়ে গিয়ে বাউড়িয়া বৈদ্যুতিক চুল্লি তে সৎকার করে ।
দেবাশীষ ধাড়া মানসিক চাপে আত্মহত্যা করে পুলিশ পোস্ট মর্টেম এর জন্য দেহ নিয়ে যায় । দেহ সৎকার করার লোকের অভাবে বাড়ির কেউ দেহ ছাড়াতে পারেনি আজ রেড ভোলেনটিয়ার্সরা দেহ ছাড়িয়ে সৎকার করে।




