পুকুরে বিষ দিয়ে মাছ ফেলার ঘটনায় চাঞ্চল্য কাঁকসায়।




কাঁকসা 

 পুকুরে বিষ দিয়ে মাছের চারা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁকসার প্রায়াগপুর এলাকাজুড়ে।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন বুধবার সকালে তারা লক্ষ্য করেন যে পুকুরে মাছের চারা চাষ করেছেন সেখানে সমস্ত মাছের চারা জলের উপর ভাসতে শুরু করেছে। 



তারা বুঝতে পারেন রাতের অন্ধকারে কেউ পুকুরে নেমে মাছের চারায় বিষ মিশিয়ে দেয়।
 লক্ষাধিক টাকা খরচ করে বীরভূমের কয়েকজন যুবক মাছের চারার ব্যবসা করেন। পুকুরের জলে বিষ মেশানো ফলে মাছের চারা মরে গিয়ে ২.৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। 



বুধবার সকালে ঘটনাটি লক্ষ্য করার পরই ব্যবসায়ীরা কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন ব্লক আধিকারিকের কাছে অভিযোগ করবেন । ব্যবসায়ীদের এখন মাথায় হাত অধিকাংশ ব্যবসায়ী সুদের উপর টাকা ও লোন নিয়ে এই মাছ চাষে নেমেছিল কি করে তারা এখন সেই টাকা শোধ করবে বা নিজেদের সংসার চালাবে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...