নন্দীগ্রামে এস ইউ সি আই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে ১০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ,




আজ 5/6/2021 শনিবার  নন্দীগ্রামের ৫খণ্ড জালপাই এ ইয়াস বিধ্বস্ত নন্দীগ্রামে এস ইউ সি আই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে ১০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলাকমিটির সম্পাদক, রাজ্যকমিটির সদস্য অনুরূপা দাস, রাজ্যকমিটির সদস্য নন্দ পাত্র, নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস সহ এলাকার দলের কর্মী সমর্থকরা। 



এই এলাকার বিস্তীর্ণ জায়গায় ইয়াস এর প্রভাবে সমুদ্রের নোনাজলে চাষের জমি সহ ঘরবাড়ীর একতলা জলমগ্ন হয়ে গিয়েছিল। নোনাজলের ফলে কয়েকবছর এলাকায় কোন চাষ হবে না। এলাকার মানুষজন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। চাষের ক্ষতি সহ পুকুরের মাছ ভেসে গিয়েছে। খেটে খাওয়া মানুষের কাজ নেই। প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার গরীব মানুষকে। করোনার প্রকোপের মধ্যে এই ক্ষতি এলাকাকে বিধ্বস্ত করে দিয়েছে। 



জেলাসম্পাদিকা জানান, দলের পক্ষ থেকে জেলার ইয়াস বিধ্বস্ত কয়েকটি এলাকায় ত্রাণশিবির হচ্ছে, কিছু মেডিক্যাল ক্যাম্প করা হবে। 6 তারিখ খেজুরীর হলুদবাড়ী ও কোলাঘাটের সাহাপুরে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া নয়াচরে দলের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিরা ত্রাণ বিতরণে যাবেন।



 7 তারিখে ত্রাণ বিতরণে যাওয়া হবে সমুদ্রের জলোচ্ছ্বাসে বিধ্বস্ত শংকরপুরে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...