জরুরী বৈঠক করলেন সেচমন্ত্রী, উলুবেড়িয়া




আগামী 26 জুন নদীতে ভরা জোয়ার ও জলোচ্ছ্বাসের ফলে এলাকায় জলমগ্ন হতে পারে, এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন‍্যে উলুবেড়িয়া 1নং বিডিও অফিসের জেলা প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে এক জরুরী প্রশাসনিক বৈঠক করলেন রাজ‍্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, আজকের বৈঠকে আরো উপস্থিত ছিলেন রাজ‍্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায়,



হাওড়া জেলা শাসক মুক্তা আর্য,হাওড়া জেলা পরিষদের সভাপতি কাবেরী দাস,সহ সভাপতি অজয় ভট্টাচার্য, হাওড়ার সাংসদ প্রসূন ব‍্যানার্জী,আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,বাগনানের বিধায়ক রাজা সেন,শ‍্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল,পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক, ডোমজুড়ের বিধায়ক কল‍্যান ঘোষ,হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সৌম‍্য রায়,উলুবেড়িয়া মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস সহ ,উলুবেড়িয়া 1নং বিডিও নিলাদ্রী শেখর দে সহ একাধিক বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও সেচ দপ্তরের আধিকারিক গন,



একাধিক প্রশাসনিক কর্তা ব‍্যাক্তিগন, বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ‍্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন যে জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক ব‍্যবস্থা প্রস্তুত আছে বলে জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...