করোনা আবহে মালদা মেডিকেল কলেজে রবিবার দুপুরে রোগী এবং তাদের পরিজনদের খাবারের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে




করোনা আবহে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন চত্বরে রবিবার দুপুরে রোগী এবং তাদের পরিজনদের রান্না করা খাবারের ব্যবস্থা করা হয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।
       সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে ৫০ দিন ধরে তারা দুঃস্থ মানুষদের খাবার খাওয়াবেন। শনিবার ৪৭ দিন পূর্ণ হয়।
করোনা পরিস্থিতি বহু মানুষের কাজ হারিয়েছে। নেই রোজগার। এমন পরিস্থিতিতে তাদের পরিজনরা অসুস্থ হলে খাবারের সমস্যা হয় তাদের।



 কারণ লকডাউন পরিস্থিতিতে দোকানপাট এবং হোটেল বন্ধ থাকায় সমস্যায় পড়েন তারা। এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুপুরের আহারের ব্যবস্থা করায় খুশি দূর-দূরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...