উলুবেড়িয়া: মঙ্গলবার রাতে ও বুধবার সকালে হাওড়ার জয়পুর এলাকায় অদ্ভুত দর্শন দুই ধরনের ব্যাঙ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে অমরাগোড়ী গ্রাম পঞ্চায়েতের মনুচক গ্রামের একটি মাঠে এক ধরনের ব্যাঙ দেখতে পায় স্থানীয়রা। ব্যাঙটি ধরার আগেই পালিয়ে গেলে ও দুই যুবক ছবি তুলতে সমর্থ হয়। সেই ছবি ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এ ছাড়া এক ই ধরনের ঘটনা ঘটে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহিতে আর এক ধরনের ব্যাঙ দেখা যায়। যাকে নিয়ে ও বেজায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে খবর দেওয়া হয়েছে বন দফতরে।

