করোনা যোদ্ধাদের সুরক্ষা সরঞ্জাম উপহার



সংবাদদাতা, অন্ডাল :

জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মদক্ষ মিনতি হাজরার পক্ষ থেকে করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিক ও অন্ডাল ব্লকের একটি সংগঠনের সদস্যদের দেওয়া হলো সুরক্ষার সরঞ্জাম উপহার । সোমবার বিকেলে অন্ডালের দীঘনালা তৃণমূল কার্যালয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় , মহিলা তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা সভানেত্রী সুজাতা বসু সরকার সহ অন্যরা । 



মিনতি দেবী জানান অন্ডাল ব্লকে এমিস নামে একটি সংগঠন করোনার বিরুদ্ধে প্রশংসনীয় কাজ করছে । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ও করোনা যোদ্ধা ঘোষণা করেছেন । সেই কথা মাথায় রেখে এদিন তাদেরকে এই উপহার দেওয়া হয় বলে জানান মিনতি দেবী ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...