অনাড়ম্বরভাবে মালদা ইসকন মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। যদিও সব উপাচার মেনেই এদিন স্নানযাত্রা সম্পন্ন হয়। মন্দির সূত্রে জানা যায়, স্নান পূর্ণিমার দিন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাঁরা। তাই এই তিথিটিকে আবির্ভাব উৎসবও বলা হয়। অন্যান্য মন্দিরের মতো মালদা ইসকন মন্দিরে গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে। যাতে রথযাত্রা নির্বিঘ্নে ঘটে, সেই প্রার্থনা জানিয়ে অভিষেক করা হয়।
মালদা ইসকন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কানাই দাস জানান, ‘ভক্ত সমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবুও ভগবানের সেবাপুজোর কোনও খামতি রাখা হয় নি। ৩৫ উপাচারে সেবাপুজো করা হয়। করোনা পরিস্থিতে সরকার রথযাত্রার অনুমতি দেয় কিনা, এখন আমরা তার অপেক্ষায়। অনুমতি না হলে রামকৃষ্ণ মাঠে রাধা-গোকুলনাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রার পর ৭দিন ধরে সেখানে সন্ধ্যারতি ও ভোগ বিতরণ করা হবে।’

