2সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ




মালদা-‌

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবির প্রতিবাদ জানিয়ে বিজেপি-‌র ২ সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁ-‌র বিরুদ্ধে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলো মালদা জেলা বাংলা পক্ষ। উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। কিছুদিন আগে ২ সাংসদ উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি জানিয়ে সরব হন। বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ হয়। রবিবার ওই ২ সাংসদের নামে অভিযোগ দায়ের করা হয়। মালদা জেলা বাংলা পক্ষের সদস্য শুভ্রাংশু দাস জানান, ‘‌উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হলে সবার আগে তা রুখবে বাংলা পক্ষ। আমরা কিছুতেই আলাদা রাজ্য হতে দেব না। বাংলাকে কিছুতেই খন্ড হতে দেব না আমরা। ওই ২ সাংসদের আমরা শাস্তি চাই।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...