মদের ঠেকে বচসা ,মারপিট, মৃত1,জখম 1,
শ্যামপুরের আন্টিলাপাড়ায় মদের আসরে বসে কথা কাটাকাটি হয় এবং এরপরই বচসার জেরে পরষ্পরের মধ্যে বেধে যায় মারপিট,এবং মারপিটের জেরে রবীন্দ্রনাথ সর্দার নামে (60 বৎসর)নামে এক ব্যক্তির মৃত্যু হয়,শীতল মান্না নামে অপর এক ব্যক্তি গুরুতর জখম হন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ও আহত দুই ব্যক্তিকে নিকটবর্তী ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায়, পরছ ময়নাতদন্তের জন্যে মৃতদেহ কে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়,
আহত ব্যাক্তি শীতল মান্নার অবস্থার অবনতি হলে তাকেও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়,
উল্লেখ্য মৃত রবীন্দ্রনাথ সর্দার ও আহত শীতল মান্না ছিল পরষ্পরের বন্ধু,
উল্লেখ্য মদের আসরে আরো কয়েকজন ছিলো, পরষ্পরের কথা কাটাকাটির ফলে রবীন্দ্রনাথ সর্দারের মাথায় বাঁশ দিয়ে আঘাতের ফলে এই ঘটনা ঘটে, শ্যামপুর থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্ৰেপ্তার করেছে বলে জানা যায়।