দীর্ঘ প্রচেষ্টার পর ত্রিধারা সোনার তরী র উদ্যোগে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160 তম জন্মদিবস উপলক্ষে পূর্ণাবয়ব মূর্তির আবরন উন্মোচিত হলো।
রবীন্দ্র মূর্তি কমিটির সহযোগিতায় হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত আমড়দহ গ্ৰাম পঞ্চায়েতের সীতাপুর দেওয়ানতলা বাজারে স্থাপিত হলো বিশ্ববন্দিত বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি.,
কোভিদ অতিমারী পরিস্থিতির কারণে একদম নির্দিষ্ট হাতে গোনা কয়েক জনকে নিয়ে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো।
ভার্চুয়াল ভাবে মূর্তি উন্মোচন করলেন বিশিষ্ট রবীন্দ্রপ্রেমী সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার,এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিধারায় সোনার তরীর বর্তমান সম্পাদক তন্ময় বেরা, প্রাক্তন সম্পাদক রামমোহন আদক, রবীন্দ্র মূর্তি কমিটির সভাপতি অমিতাভ সরকার, আমড়দহ অঞ্চলের প্রধান মাননীয় জয়ন্ত পাত্র,বিশিষ্ট শিক্ষক আশিষ মন্ডল সহ বেশ কিছু রবীন্দ্রপ্রেমী মানুষ,
এরই সঙ্গে সংস্থার মুখপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জীবষ কাহিনী সাহিত্য সংবলিত 'অন্নেষণ' পত্রিকার উদ্বোধন করেন জয়ন্ত পাত্র,কোভিদ প্রোটোকল মেনে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।




