রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শ‍্যামপুরে রক্তদান শিবির,



নিজস্ব সংবাদদাতা, শ‍্যামপুর,হাওড়া,

রবীন্দ্রনাথ ঠাকুরের 160 তম জন্মদিবস উপলক্ষে শ্যামপুরের খাড়ুবেড়িয়া অঞ্চলের খিদিরপুর নন্দলাল মার্কেটে "শ্যামপুর ব্লাড গ্রুপ" আয়োজিত রবীন্দ্র স্মরণ তৎসহ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কোভিদ প্রোটোকল মেনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ‍্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়। 

স্থানীয় আশাকর্মীদছর দিয়ে শারীরিক তাপমাত্রা মাপা হয়, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাডব‍্যাঙ্ক এই রক্ত সংগ্ৰহ করেন, পুরুষ ও মহিলা সহ মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শ্যামপুর ব্লাড গ্রুপ মূলত মুমুর্ষু রোগীদের রক্তের যোগান, রক্তদানে উৎসাহ দান এবং সরাসরি গ্রহিতাদের রক্তদান নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বলে জানান সংস্থার সদস্য শুভদীপ সাহু। আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে এটি একটি তাদের ক্ষুদ্র প্রয়াস ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...