18 বছরের দিপাঞ্জন সামন্ত থ্যালশেমিয়া রোগে আক্রান্ত।
নির্দিষ্ট সময় অন্তর তার শরীরে রক্ত দিতে হয়।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও মেলেনি দীপাঞ্জন সামন্তের জন্যে O+ গ্রুপের রক্ত।
অবশেষে ওই খুদের পরিবার যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের শহর "শ্যামপুর হাওড়াবাসী " গ্ৰুপের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের সঙ্গে।
তৎক্ষনাৎ গ্ৰুপের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়।গ্রুপের মেম্বার এর একাধিক বন্ধুদের সাথে আলোচনা করার পর সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন
শ্যামপুরের দেশান্তরী এলাকার বাসিন্দা সুরজিৎ পাল মহাশয় ,
তৎপরতার সহিত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত এই শিশুটিকে রক্তদান করেন।
রক্তদানের মধ্য দিয়ে এভাবেই ছোট্ট ভাই কে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সকলের প্রিয়
"স্বপ্নের শহর শ্যামপুর(হাওড়া বাসী) "ফেসবুক।
পুরো প্রক্রিয়াটি তদারকি করেন গ্রুপের এডমিন রবি ভোমিক, অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানানো হয় ।
পরিবারে লোকেরা বলেন "আপনাদের গ্রুপ আমাদের খুব সহযোগিতা করেছে আপনারা যদি না থাকতেন তাহলে আমাদের খুব দুর্যোগের মধ্যে পড়তে হতো, তাই আশা করব আপনারা ভালো থাকবেন এবং আপনাদের গ্রুপ আরো এগিয়ে যাক আমরা আশীর্বাদ করছি "।
"এই ভাবে সকল মানুষের সাথে ও পাশে থাকবেন আমি এবং আমার পরিবারের সকলেই আশা করব অসংখ্য ধন্যবাদ রবি ভৌমিক কে তুমি আমাদের পাশে না থাকলে এই দুর্যোগের মুখে পড়তে হতো"।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নের শহর শ্যামপুর হাওড়াবাসী গ্রুপের মডারেটর রাজেশ পালঙ্কদার,



