পদত্যাগ করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব,




আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় একদম সরাসরি তিনি নিজে এসে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিলেন।
       একদিকে আজ হাইকোর্টে যেখানে চারজন হেভিওয়েট নেতা গৃহবন্দী হবার নির্দেশ দিলেন হাইকোর্ট। সেখানে হাইকোর্ট জানিয়ে দিল এই চারজন হেভিওয়েট নেতা প্রভাবশালী তারা গৃহবন্দি থাকবে আগামীকাল থেকে শুনানি শুরু হবে এবং শনিবার রবিবার ও কোর্ট খোলা থাকবে। অপরদিকে ভবানীপুরের বিজয়ী প্রার্থী তথা মৎস্য মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আজ নিজে কেন্দ্র থেকে পদত্যাগ পত্র জমা দিলেন ডেপুটি স্পিকারের কাছে। তিনি একজন ক্যামেরার সামনে সরাসরি বললেন আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভবানীপুর কেন্দ্রটি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ভবানীপুর কেন্দ্র। কারণ ভবানীপুরের বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চাইছিলেন যাতে উনি ভবানীপুর থেকে দাঁড়ান। এখানে কোন দল আমাকে চাপ দেয় নি বা আমাকে কোনরকম পরামর্শ দেয় নি আমি নিজে থেকে অনেক আগেই ভেবেচিন্তে রেখে দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ছয় মাসের মধ্যে তাকে কোন এক কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তখনই আমি মনস্থির করেছি আমি এই কেন্দ্রে থেকে ইস্তফা দেব এবং সেখানে মমতাকে এই সিটৈ দাঁড় করাবো কারণ মমতার যে তারাই হচ্ছে আসল লক্ষ্য। আমরা সবাই একসাথেই আছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক সেটাই আমি চাই। যখন তাঁকে প্রশ্ন করা হলো যে আপনার কোন কষ্ট হচ্ছে না এই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার জন্য, তখন তিনি বললেন আমি বহু বছর ধরে বিধায়ক ছিলাম এবং অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোন কষ্ট হয়না হয়তো সাময়িক কষ্ট হয় কিন্তু সেটাকে দলের স্বার্থের জন্য সেই কষ্টটাকে সহ্য করে নিতে হয়। আমি 1991 সাল থেকে বিধানসভায় আসছি আমার কোনদিন মনে পড়েনি বা মনে হয়নি যে আমি কোনদিন এবসেন্ট ছিলাম বিধানসভায়। আমি দলকে ভালোবাসি এবং দলের স্বার্থের জন্য সবারই উচিত কিছু ত্যাগ করা, মমতার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে এখনও অটুট দল যদি পরে সিদ্ধান্ত দেয় অন্য কোন জায়গা থেকে আমাকে নির্দেশ দেয় তখন আমি সেখান থেকে দাঁড়াবো। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...