উলুবেড়িয়ার পূর্ব কালীনগর (মোল্লা পাড়ায় )গ্ৰীনল্যান্ড ক্লাবের উদ্যোগে সান্ধ্যকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,
এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়,
মন্ত্রী পুলক রায় রক্তদান শিবির উদ্বোধন করে বলেন আজ থেকে একমাস ব্যাপী প্রতিদিন সান্ধ্যকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে জানান উলুবেড়িয়ার বিভিন্ন এলাকায়,
তিনি আরো বলেন রক্তের কোনো জাত হয়না, রক্তের কোনো ধর্ম হয়না, রক্তদান এক মহান দান।
হাওড়া জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল, দেবাশীষ ব্যানার্জী,
এছাড়াও উপস্থিত ছিলেন কালীনগর গ্ৰীনল্যান্ড ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ঠ সমাজসেবী সেলিম মোল্লা, ক্লাবের সভাপতি সেখ মোর সেলিম সহ গ্ৰীনল্যান্ড ক্লাবের সদস্যবৃন্দগন,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্ত সংগ্ৰহ করা হয়,6জন মহিলা সহ মোট 50জন এই রক্তদান শিবিরে রক্তদান করেন।




