দুস্থদের সাহায‍্যার্থে স্বেচ্ছাসেবী সংগঠন,




সেখ সামসুল, ইলামবাজার, বীরভূম।

বিহানের উদ্দোগে বোলপুর এবং ইলামবাজার পার্শ্ববর্তি এলাকায় করোনা আক্রান্ত এবং দুস্হ অসহায় মানুষদের দিনে দুবেলা খাবারের আয়োজন করা হয়েছে। বিহান বোলপুরের একটি আয়-বিহীন সংস্হা। ভারতের বিভিন্ন জায়গায় এই সংস্হার সদস্যরা ছড়িয়ে রয়েছে, এদের মধ্যে কেউ পড়াশোনার সাথে যুক্ত আবার কেউ চাকুরীজীবি।



গতবছর লক-ডাউনেও প্রায় ১৬০০ -র মানুষের পাশে দাঁড়িয়েছিল এই সংস্হা। এবছর প্রায় ৬০ টি পরিবারের দুবেলা সুষম খাবারের আয়োজনে নিয়োজিত এই বিহান। দুস্হ মানুষের পাশে থাকার পাশাপাশি বিহান বছরভোর বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকে, যেমন দরিদ্র পড়ুয়াদের পড়াশুনা বা চিকিৎসা ইত্যাদি। 



গত বছর বোলপুরে ২৬ জন ত্রিপুরার আটকে থাকা শ্রমিকদেরও রেশনের দায়িত্ব নেই এই সংস্হা। এই সংস্হার সদস্যদের মূল আদর্শ হল-সমাজের প্রকৃত অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং গরীব মেধাবি ছাত্র-ছাত্রীদের সাহায্য করা যা ভবিষ্যৎ সমাজকে আরো মজবুত করবে।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...