নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা য়সাবির উদ্দিন মোল্লা ও ফরোয়ার্ড ব্লক নেতা মতিয়ার রহমান মল্লিকের নেতৃত্বে যশ, ও হুগলী নদীর সংলগ্ন ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করণ, এবং রং না দেখে ত্রাণ বন্টন অবিলম্বে নদী বাঁধ সংস্কার,সহ বিভিন্ন দাবি নিয়ে উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় কুমার দাসের কাছে ডেপুটেশন দেন,
মুখ্য প্রশাসক শ্রী ভয় কুমার দাসের সঙ্গে দাবী নিয়ে আলোচনা করেন বাম নেতৃত্ব,
পৌরসভার ডেপুটেশন শেষে বেরিয়ে উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দুয়ারে ত্রাণ নিরপেক্ষ ভাবে তদন্ত করে দলমত নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দিতে হবে, এবং পৌরসভার নালা গুলো জরুরী ভিত্তিতে সংস্কার করতে হবে,
ডেপুটেশন গ্ৰহন করে পৌরসভার মুখ্য প্রশাসক অভয় কুমার দাস বলেন মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী আবেদনের ভিত্তিতে তদন্ত করে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ হবে।



