সেখ সামসুল, ইলামবাজার, বীরভূম।
আজ সি আই টি ইউ ৫২ তম প্রতিষ্ঠা দিবস তাই আজ ইলামবাজারে ,ইলামবাজার ব্লক সমন্বয়ের উদ্যগে ইলামবাজার সি আই টি ইউ এর স্থায়ী অফিসে সি আই টি ইউ এর ৫২ তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হলো।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ মহঃ কামাল উদ্দিন সহ সিটুর কর্মীবৃন্দ।
বর্তমান আক্রমণাত্বক পরিস্থিতিতেও হার মানেনা বামপন্থীরা তারি আজ প্রমাণ পাওয়া গেল ইলামবাজারে, কর্মীদের উপস্থিতি ও লড়াকু মনোভাব আগামীদিনে নব দিগন্ত সৃষ্টি করবে।

