এক বাইক চোর সন্দেহে ধৃতের কাছে জেরা করে আরও ২টি মোটর বাইক উদ্ধার করল মোথাবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ মোট ৩টি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করল। সেই সঙ্গে বড়সড় সাফল্য মোথাবাড়ি থানার পুলিশে।
জানা গেছে, গত ১৯ তারিখ মোটর বাইক সন্দেহে পুলিশ সোহেল রানা ওরফে লালুকে(২০) গ্রেপ্তার করে। সঙ্গে চুরি যাওয়া একটি মোটর বাইকও উদ্ধার হয়। পরে পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ২টি মোটর বাইক উদ্ধার করে। মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে তদন্ত শুরু হয়।

