পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২ ব্লকে পহলামপুর গ্রামপঞ্চায়েতের বাজে কুমারপুরে তারাশঙ্কর রাইস মিলে, গলায় গামছা দিয়ে আত্মঘাতী হলেন পচা টুডু নামক এক ব্যক্তি। ঘটনা স্থলে হাজির হয় মাধবডিহি থানার পুলিশ , পুলিশ উদ্ধার করে ব্লক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে ডাক্তার। পুলিশ সূত্রে জানতে পারা যায় পচা টুডু নামক ওই ব্যক্তির বাড়ি পুরুলিয়া জেলা বলারামপুর থানার বন-বাধা গ্রামে বয়স ২৮ বছর। বাজে কুমারপুরে তারাশঙ্করী রাইস মিলে প্রায় কুড়ি দিন আগে কাজ করতে আসে পচা টুডু। অন্যান্য কর্মীদের মতোই স্বাভাবিক ভাবেই কাজ করছিল সে। এক সহ কর্মী জনায় এতদিন ধরে তার মধ্যে কোন অস্বাভাবিক লক্ষণ কেউ লক্ষ্য করেনি। তবে কয়েকদিন ধরেই নাকি ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন প্রজেক্ট এর কাজ চলছিল রাইস মিলে। সেই সময় টুলের ওপর উঠে গলায় গামছা দিয়ে বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা হয় পচা টুডু নামক ওই ব্যক্তি। এখনো পর্যন্ত আত্মঘাতী ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ।
পূর্ব বর্ধমান বাচ্চু সামন্ত
