ঘূর্ণিঝড়ের সতর্কতায় মাইকিং, শ‍্যামপুরে,




আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ শে মে বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'ইয়াস'। আম্ফানের মতোই ভয়ঙ্কর রূপ নিতে পারে 'ইয়াস'। এই ঘূর্ণিঝড় সম্পর্কে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সতর্ক করতে রবিবার সকাল থেকে শ্যামপুরের বিভিন্ন গ্রামে ঘুরে মাইকিং করলেন আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর যোদ্ধারা। ঝড় চলাকালীন বা ঝড়ের আগে-পরে কী করণীয় বা করণীয় নয় তা সম্পর্কে সাধারণ মানুষের হাতে বিশেষ বার্তাবাহী লিফলেট তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 



উল্লেখ্য, গতবছর আম্ফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্যামপুরের দু'টি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। তাই আতঙ্কিত না হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানান সায়ন, রাকেশ, প্রশান্তরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...