মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে চলছে রক্ত সঙ্কট। এই পরিস্থিতিতে রক্তদানে এগিয়ে এল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার মালদা ব্লাড ব্যাঙ্কে এসে তাঁরা রক্ত দেন। এদিন ৪ জন রক্ত দেন। আরও কয়েকজন পরে দেবে বলে জানান সদস্যরা। জেলা কমিটির সদস্য শুভাশিস দত্ত বলেন, ‘করোনা পরিস্থিতিতে এখন রক্ত সঙ্কট চলছে। সমাজের মানুষের সেবার উদ্দেশ্যে আমরা রক্ত দিতে উৎসাহী হয়েছি। আরও কিছু সদস্য রক্ত দেবেন আমাদের।’

