হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল,হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির প্রতিনিধি দল,
বিজেপির অভিযোগ তৃণমূল দুষ্কৃতী দ্বারা ভোট পরবর্তী হিংসা এবং অত্যাচারের ফলে হাওড়া গ্রামীণ জেলা বিভিন্ন বিধানসভায় প্রায় অসংখ্য ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সহ সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার সাথে সাথে প্রায় ১২৫০ টি বাড়ি/দোকান/পার্টি অফিস ভাঙচুর/পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর কারণে প্রায় ৫৫০০-৬০০০ বিজেপির কার্যকর্তা সহ তাদের পরিবার বাড়িছাড়া। এবং উল্লেখযোগ্য ভাবে ৬০-৭০ টি শ্লীলতাহানীর ঘটনাও ঘটেছে। তারই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি হাওড়া গ্রামীণ জেলা পক্ষ থেকে গ্রামীণ পুলিশ সুপার কে প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়,
হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির প্রাক্তন সভাপতি প্রত্যুষ মন্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল,হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার অফিস পানিয়াড়ায় স্মারকলিপি জমা দেন,