করোনা সচেতনতায় মাষ্ক বিতরনে মন্ত্রী পুলক রায়,




উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রতিটি বাড়িতে মাষ্ক ও স‍্যানিটাইজার বিতরনের কর্মসূচি সূচনা করলেন রাজ‍্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের পূর্ব কালীনগর বাজার থেকে এই মাষ্ক ও স‍্যানিটাইজার বিতরন কর্মসূচি শুরু হয়,এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের হাতে  6টি করে মাষ্ক,একটি স‍্যানিটাইজার বোতল এবং কোভিদ সংক্রান্ত বিষয়ে জিঞ্জাসার জন্যে একটি ফোন নাম্বার বিতরন করলেন এলাকার বিধায়ক তথা রাজ‍্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়, 



মন্ত্রী পুলক রায় বলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের 13টি অঞ্চলের 65 হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হবে মাষ্ক ও স‍্যানিটাইজার, 



এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উত্তম কুমার মাইতি, তৃণমূল নেতা মহসিন মল্লিক, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি দেবাশীষ ব‍্যানার্জী,যুব তৃণমূল নেতা সেখ সেলিম,সহ আরও অনেকে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...