হাওড়ায় বৃক্ষ চারা বিতরণ





নিজস্ব সংবাদদাতা,হাওড়া: 

কথায় আছে প্রকৃতি  থেকে যা নিতে হয়, তা একসময় প্রকৃতিকে ফিরিয়ে দিতে হয়। বর্তমানে   শিল্পের আগ্রাসনে প্রকৃতি তাঁর নিজস্ব পরিবেশ থেকে বিচ্ছিন্ন !    বড় বড় অট্টালিকার দেওয়ালে আজও আছে  প্রকৃতির দীর্ঘশ্বাস! ক্রমাগত  ধরিত্রী মাতা হারাচ্ছেন  তাঁর সন্তানদের ! আর বর্তমানে বৃক্ষ কেটে যুগ যুগ ধরে চলছে আধুনিকতার যুদ্ধ !  মহামারী করোনার প্রভাবে দেশে এখন অক্সিজেনের অকাল। ঠিক সেই সময় পাড়ার ঘিঞ্জি গলির সৌম, সৌরভ ও রাজেশরা আর্জি করছেন দাও  ফিরিয়ে সেই অরণ্য ! দাও মুক্ত বৃক্ষের সমাহার   ! দাও একমুঠো অক্সিজেন !  তাাঁরা স্বপ্ন দেখছেন দূষণমুক্ত পৃথিবীর !   রবিবার সকালে হাওড়ার করোনার জন্য  ভীত পরিবেশে এই মন্ত্রের বার্তাই ফুটে উঠলো ।  হাওড়ার বালিটিকুরী কালীতলার  স্বেচ্ছাসেবী সংস্থা  'হৃদ মাঝারের" উদ্যোগে  হাওড়ার কদমতলা ও ইছাপুরে বিতরণ করা হল বৃক্ষ চারা । 



সংগঠনের পক্ষ থেকে এই দুই জায়গায় এদিন প্রায় দুশোটি বৃক্ষ চারা বিতরণ করা হল। তিন বছরের এই সমাজসেবী সংগঠনের উদ্দেশ্যে ও বার্তা উদ্ভিদ রক্ষা করা, বৃক্ষ রোপণ করা ও ধরিত্রী মাকে রক্ষা করা। এই উদ্যোগে সহযোগিতা করেছে কে এইচ কে ডায়াগনস্টিক সেন্টার । সংগঠনের পক্ষ থেকে সৌম রায়, সৌরভ দেয়াশী ও চিকিৎসক রাজেশ কুমার রজক সকলকে এই দুর্দিনের সময় সতর্কতা অবলম্বন করা ও আরও বেশি বৃক্ষরোপণের বার্তা দিয়েছেন । 



 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...