নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য,মালদা,

নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচোল থানার মহানন্দ পুর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত নববধূর স্বামী।




পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম পঞ্চমী দেবী(১৯)। তার বাপের বাড়ি  বিহার রাজ্যের পূর্নিয়া জেলার বাইসি থানার দার বাই গঞ্জে। পারিবারিক প্রস্তাবে পশ্চিমবঙ্গের মালদা জেলা চাচল থানার মহানন্দপুরে মাস তিনেক আগে প্রকাশ ঠাকুরের সঙ্গে বিবাহ হয়। বিয়ের পর পনের জন্য শ্বশুরবাড়ির লোকজন পঞ্চমী দেবীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত বলে এমনটাই অভিযোগ তুলছেন মেয়ের মা অঞ্জলি দেবী। জামাই ও তার পরিবারের কিছু সদস্য তার মেয়ের উপর বকেয়া পনের টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল।



 মৃত নববধূর মা অঞ্জলি দেবী জানান, বুধবার সকালে তার মেজো জামাই মৃত্যুর সংবাদটি পৌঁছায়। তখনই চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল আসি। এছাড়াও অঞ্জলি দেবী অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মঘাতী হয়নি তাকে খুন করা হয়েছে বাথরুমে তাকে ঝুলিয়ে  ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত স্বামী প্রকাশ ঠাকুরকে গ্রেফতার করেছে চাচল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...