মন্ত্রীর হাতে 200 পাল্স অক্সিমিটার তুলে দিল সরকারি সংগঠন,



বিশেষ প্রতিবেদন, উলুবেড়িয়া,,




পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক মাননীয় দিব্যেন্দু রায়ের ঐকান্তিক প্রয়াসে ফেডারেশনের অন্তর্গত সোসাইটি ফর ডেভেলপমেন্ট অব্ ইঞ্জিনিয়ারস্ এন্ড আরকিটেক্টস্ এর উদ্যোগ ও আর্থিক সহায়তায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মাননীয় মন্ত্রী পুলক রায়ের হাতে এলাকার কোভিড মোকাবিলায় ২০০টি পাল্স অক্সিমিটার তুলে দেওয়া হয়।



 এই অতিমারীতে ফেডারেশনের এই মহতি উদ্যোগকে মাননীয় মন্ত্রী সাধুবাদ জানান।  এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা ফেডারেশনের সভাপতি ড: নারায়ণ বাগ, সোসাইটি ফর ডেভেলপমেন্ট অব্ ইঞ্জিনিয়ারস্ এন্ড আরকিটেক্টস্ এর রাজ্য সম্পাদক সমর দাস সহ উক্ত সংগঠনের রাজ্য ও জেলা পর্যায়ের  নেতৃত্ববৃন্দ।



 এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের উলুবেড়িয়া মহকুমার সভাপতি তন্ময় বেরা, ফেডারেশনের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ দাস, সত্যজিৎ মণ্ডল  প্রমুখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...