মালদা টাউন রেল স্টেশনের রানিং রুম এলাকায় আগুন




মালদা টাউন রেল স্টেশনের রানিং রুম এলাকায় আগুন। আগুন লাগে মালদা রেল স্টেশনের ডিসপোজাল এরিয়ায়। রবিবার দুপুর নাগাদ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিস্পোজাল এরিয়ায় পড়ে থাকা ময়লাতে কেউ বা কারা সিগারেট খেয়ে ফেলে দেয় সেইখান  থেকেই লাগে আগুন প্রাথমিক অনুমান। এই আগুনে  কিছুক্ষন  রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 40 মিনিটের প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 



সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে প্রাথমিক অনুমান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...