ইংলিশে ভাষণ দিয়ে পথসভা মাতিয়ে তুললেন বহুজন সমাজ পার্টির প্রার্থী




মালদা:-

 ইংলিশে ভাষণ দিয়ে পথসভা মাতিয়ে তুললেন বহুজন সমাজ পার্টির প্রার্থী।
  ৫১ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মালদা শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী সুরেশ চন্দ্র সরকার মহাশয়। বহুজন সমাজ পার্টির হাতি চিহ্নে ভোট চাইতে দিকে দিকে চলছে তার প্রচার। এদিন তিনি মালদা শহরের বাস বাড়ি এলাকায় একটি পথসভার আয়োজন করেন। সেই পথসভা থেকেই সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এবং জনগণ যাতে তাকে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন তার আহবান করেন। তিনি তার আগুন ঝরানো ইংরেজি ভাষণের মধ্য দিয়ে বলেন দেশ পিছিয়ে পড়েছে, সারা দেশে বেকারত্ব বাড়ছে, দেশে ধর্ম নিয়ে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে। 



এইসব বন্ধ না হলে দেশ কখনোই এগোতে পারেনা। তাই জনগণের কাছে তিনি ভোট ভিক্ষা করে বলেন ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করবেন,সাধারণ মানুষের পাশে থেকে সমাজকে উন্নতির পথে নিয়ে যাবেন। তার ইংরেজি ভাষণে মাতিয়ে তোলেন পথসভা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...