অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উলুবেড়িয়ায় গঙ্গার তীরে,




এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উলুবেড়িয়ায় গঙ্গার তীরে,
আজ উলুবেড়িয়া কালীবাড়ির অদুরে ভাগীরথী নদীর তীরে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ভেসে আসে,
জোয়ারের টানে মৃতদেহটি ভেসে আসে এবং উলুবেড়িয়া কালীবাড়ীর অদুরে বিবিরচড়ায় ঘাসবনে আটকে যায় এবং জোয়ারের জল কমে যাওয়ায় সাধারণ মানুষের চোখে পড়ে, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর যায় নিকটবর্তী উলুবেড়িয়া থানায়, খবর পাওয়ার পর উলুবেড়িয়া থানার পুলিশ এসে মৃতদেহটি তুলে নিকটবর্তী ময়নাতদন্তের জন‍্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। 
মৃতদেহ র শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি,সম্ভবত শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা,যদিও ময়নাতদন্তের পর আসল ঘটনা জানতে পারা যাবে বলে জানা যায়।
তবে এখনও পর্যন্ত মৃতদেহের কোনো পরিচয় জানা যায়নি।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...