পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সংঘে উদ্যোগে মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী পূজা মহাঅষ্টমী পূজা





মালদা:-

 পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রম সংঘে উদ্যোগে মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী পূজা মহাঅষ্টমী পূজা। তবে এবারের  বাসন্তী পূজা সম্পূর্ণ আলাদা পালিত হচ্ছে কারণ গত বছরের ন্যায় এবারও করোনা মহামারীর মধ্যে পুজোতে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশ মোতাবেক অনেক বিধি নিষেধ নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষের পক্ষ থেকে। ভারত সেবাশ্রম সংঘের স্বামীজী শিব সুন্দরানন্দজী মহারাজ জানান যে এবারেও গতবারের ন্যায় পুজোর অনুষ্ঠান কাটছাঁট করে করা হচ্ছে কারণ সরকারি বহু বিধিনিষেধ রয়েছে এবং সেই বিধি-নিষেধকে আমরা মান্যতা দিয়েই এবারে বাসন্তী পূজো পরিচালনা করছি তবে মহানবীতে  শান্তি যজ্ঞ অনুষ্ঠান করা হবে, তবে জমায়েত করে নয় শুধু বিশ্বশান্তির জন্য যোগ্য.



 হবে এবং এবারে ভারত সেবাশ্রম মন্দির চত্বরে শহরের ভক্তদের আনাগোনা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে তবে গ্রাম অঞ্চলের ভক্তদের বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে অল্পসংখ্যক করে  গুরু দীক্ষা দেওয়া হচ্ছে। আজ স্বল্প কিছু ভক্তদের উপস্থিতিতে মহা অষ্টমীর পুজোর চলছে এবং ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...