আগুনে ভস্মীভূত বাড়িঘর। পুড়ে ছাই হয়ে গেছে ঘরের যাবতীয় সামগ্রী। এমনকী ঘরের বাইরে তালগাছও আগুনে পুড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি হবিবপুর থাআর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অনুরাধাপুর গ্রামে। রবিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে। কী করে আগুন লাগল, কিছুই বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। জানা গেছে, ৪টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তখন সব কাজে ব্যস্থ ছিলেন। জানা গেছে, সোনালী সোরেন, মিস্ত্রি মুমু, লক্ষী টুডুদের বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। সোনালী সোরেন জানান, ‘তখন আমরা পুকুরে স্নান করতে যায়। এসে দিখে দাউ দাউ করে বাড়িঘর জ্বলছে। ঘর থেকে কিছুই বের করতে পারি নি। ঘরের আসবারপত্র থেকে সাইকেল, টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নীচে থাকা ছাড়া আর কোনও উপায় নেই। সরকার পাশে না দাঁড়ালে না খেয়ে আমাদের মরে হবে।’

