মালদা,২০ এপ্রিল :
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সভা-সমাবেশ কর্মসূচিতে কাটছাঁট।
মঙ্গলবার দুপুরে মালদা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেন বর্তমানে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে সে দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপিন আড্ডার পূর্ব ঘোষিত কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। আগামী ২৩ এপ্রিল পুরাতন মালদার মোর গ্রাম এলাকায় জনসভার রয়েছে প্রধানমন্ত্রীর। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সভায় শুধুমাত্র ৫০০ জন অংশগ্রহণ করতে পারবেন। এলইডি স্ক্রিন এর মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানো হবে প্রধানমন্ত্রীর বক্তব্য।
সভা ছাড়াও পূর্বঘোষিত মিছিলেও কাটছাঁট করা হয়েছে। মিছিলে ৫০০ জনের বেশি দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করতে পারবেন না।
তিনি কটাক্ষ করে বলেন বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে যেন অনুসরণ করেন। বিজেপি যেভাবে সভা এবং মিছিলে কাটছাঁট করেছে তিনিও যেন এমন সিদ্ধান্ত নেন তাহলে সংক্রমণ থেকে বাঁচবে বাংলার মানুষ।

