মালদা,১১ এপ্রিল :
কোচবিহারের শীতলকুচিতে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৫ তৃণমূল কর্মী।
এর প্রতিবাদে রবিবার সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বুকে কালো ব্যাজ পড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জানালো জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পোস্ট অফিস মোড় থেকে কালো ব্যাজ পড়ে একটি ধিক্কার মিছিল বের করা হয়,সারা শহর পরিক্রমা করে ধিক্কার মিছিলটি শেষ হয় পোস্ট অফিস মোড়ে।
তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসুর নেতৃত্বে চলে কর্মসূচি।


