সচেতনতা প্রচারে এ আই ডি এস ও,

    


 করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ থেকে মানুষকে রক্ষার উদ্দেশ্যে আজ সচেতনতামূলক প্রচার কর্মসূচী পালন করল ছাত্র সংগঠন এ. আই. ডি. এস. ও'র হাওড়া গ্রামীণ জেলা কমিটি।এই জেলার বাগনান, বাইনান, কল্যাণপুর, আজানগাছি, কাশমলিসহ বিভিন্ন এলাকায় এই প্রচার কর্মসূচী পালন হয়।মাস্ক পড়া,সাবান বা স্যানিটাইজার ব্যবহার,জ্বর হলে ডাক্তারবাবুদের নির্দেশ মেনে চলা ও দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানিয়ে এই প্রচার কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সেখ মহঃ মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।     প্রসঙ্গত  উল্লেখ যে,এই মুহুর্তে দেশজুড়ে লাখে লাখে মানুষ সংক্রমিত হচ্ছে ও সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মৃত্যুমিছিল। প্রতিদিন অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু সহ নানা বীভৎসতা ফুটে উঠছে দেশজুড়ে।এমনসময় সরকারী উদ্যোগের বাইরে এই সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। 



সংগঠনের সভাপতি কল‍্যান চক্রবর্তী ও জেলা সহ-সভাপতি সেখ আজহারুদ্দিন জানিয়েছেন যে," করোনা মহামারী থেকে মানুষকে রক্ষা করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যে ভুমিকা নেওয়া উচিত ছিল তা পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার।তাই এই মুহুর্তে মানবজাতির সচেতন হবার আহ্বান আমরা করছি। পাশাপাশি সকলকেই অতিদ্রুত বিনামূল্যে টীকাকরণ, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ও নতুন কোভিড হাসপাতাল তৈরি- হাসপাতালে বেড বৃদ্ধি এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে এই দাবি জানিয়ে আন্দোলনের আহ্বান আমরা করছি।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...