আগুনে ভস্মীভূত হয়ে গেল এক বাড়ি

‌‌ 



মালদা-‌

মোথাবাড়ি এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল এক বাড়ি। কী করে আগুন গোটা বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ল, কেউ বুঝতে পারছেন না। আগুন দেখে এলাকাবাসী ছুটে আসেন তাঁরা। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেন। পরে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি মোথাবাড়ি থানার মেহেরাপুর নাপিতপাড়ার। জানা গেছে, ওই গ্রামের বিবেকান্দ সরকারের বাড়ির ভেতরের সব কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে রাখা বিভিন্ন শস্যদানা, খড়, খড়ি পুড়ে ছাই হয়ে যায়। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই আত্মীয় গৌতম সরকার জানান, ‘‌ শুক্রবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। 



আমরা চিৎকার শুনে গ্রামের অন্যরা মিলে আগুন নেভানোর কাজে নেমে পড়ি। ততক্ষণে সব পুড়ে ছাই। পরে দমকল ছুটে আসে। কী করে আগুন লাগলো আমরা বুঝতেই পারছি না।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...