মুশিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের হাবাসপুর অঞ্চলের উদ্যোগে এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইদ্রিস আলীর সমথ'নে রোড শো, পথসভা ,কমী'সভা করা হয়। রামচাদমাটি,চকপাড়াপুর,ওলাপুর বেলিয়াচকপাড়া,খোজাপুর,মমেওয়াখানা,ধুলাউড়ি ইত্যাদি জায়গাতে কখনো পায়ে হেঁটে কখনো কখনো হুড খোলা গাড়িতে ঘুরে জনসংযোগ করেন প্রাথী ইদ্রিশ আলি ।
রাস্তার দু ধারের মানুষ তাঁকে স্বাগত জানান ।একজন মহিলা প্রধান সহ অনেকেই গলায় ফুলের মালা দিয়ে সম্বধ'না দেন ।অনেকে আবার গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান ।
উপস্থিত ছিলেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আফরোজ সরকার ওরফে রাজেশ, তারিক মোহালদার, সাবির ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ ।



