বারাসাত বড়া মনসুরপুর হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসায় দীনি আলোচনা সভা ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়। উক্ত মজলিসে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দীন সাকিবী, ভারত বিখ্যাত ক্বারী জনাব আফজল হোসেন, শিক্ষক মাদ্রাসা ইশাতুল উলুম আক্কাল কুঁয়া মহারাষ্ট্র , বিশিষ্ট শিক্ষক ও সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য সম্পাদক জনাব আবু সিদ্দিক খান, মাদ্রাসার সভাপতি হাজী আব্দুর রউফ, হাফেজ মতিউর রহমান, ইমাম হাজিপুর জামে মসজিদ, সমাজসেবী হাফেজ ইমতিয়াজ প্রমূখ।
আলোচনা সভার প্রধান অতিথি, হাফেজ কারী মাওলানা আফজাল হোসেন বলেন, ইখলাসের সাথে কাজ করলে নিশ্চিত সেই কাজে বরকত হবে। সব শিক্ষার আগে কুরআনী শিক্ষা অর্জন করতে হবে। নিখুঁত উচ্চারণ করে পড়তে হবে নইলে অর্থ আলাদা হয়ে গেলে আশু উদ্দেশ্য পুরোন হবে না, তিনি বলেন শিক্ষার শেষ নেই, শিক্ষার নিদিষ্ট কোন বয়স নেই, "দোলনা থেকে মৃত্যুর আগের মুহুর্ত পর্যন্ত" শেখার কথা নবী সঃ বলেছেন তাই আমাদের সবাইকে বিশুদ্ধ কোরআন পড়া ও বোঝার চেষ্টা করে যেতে হবে। সিরাত সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, মাদ্রাসার ছাত্রীদের ভূয়সী প্রশংসা করে বলেন, হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা দীনি শিক্ষার প্রসারে অনন্য ভুমিকা রাখছে, এছাড়া তিনি বলেন পূর্ণাঙ্গ জীবন বিধান হল "পবিত্র আল-কোরআন" শুধু তাইনয় পবিত্র কোরআন হলো, গোটা মানব জাতির হেদায়েতের গ্রন্থ। ইহলৌকিক ও পারলৌকিক জীবনের পথকে মসৃণ করে।
কোরআন আমাদের বাঁচার মূল হাতিয়ার। তাই এর মানে মতলব জানাটা জরূরী। এছাড়া তিনি এ.পি.জে আব্দুল কালাম এর উক্তি দিয়ে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। শেষে কারী সাহেবের দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।


