পবিত্র কুরআন শরীফ প্রদান ও দীনি আলোচনা




বারাসাত কাজীপাড়া একদিল শাহ হাই স্কুল প্রাঙ্গণে, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের ব্যবস্থাপনায় রমজান উপলক্ষে শতাধিক মানুষকে পবিত্র আল কোরআন প্রদান করা হয় আল কোরআন একাডেমী লন্ডন এর পশ্চিমবঙ্গ শাখার সহযোগিতায়।  সিরাত সদস্য হাফেজ মিরাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, জামায়াতে ইসলামী হিন্দ এর প্রাক্তন রাজ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোহাম্মদ নুর উদ্দিন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন রাজ্য সম্পাদক মোহাম্মদ রাকিব হক,সাবির আলি, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি মোঃ সিয়ামত আলি, সিরাজত সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, সহ সম্পাদক ইসমাইল মন্ডল সাজ্জাদ আলি নাজমা খাতুন, সেখ আজহারউদ্দিন, সেখ আসগার আলি প্রমুখ। 



প্রধান অতিথি মোঃ নুর উদ্দিন সাহেব ও সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, পূর্ণাঙ্গ জীবনবিধান হল পবিত্র আল-কোরআন। শুধু তাইনয় পবিত্র  কোরআন হলো, গোটা মানব জাতির হেদায়েতের গ্রন্থ। ইহলৌকিক ও পারলৌকিক জীবনের পথকে মসৃণ করে। কোরআন আমাদের বাঁচার মূল হাতিয়ার। তাই এর মানে মতলব জানাটা জরূরী।  এছাড়া সকল বক্তাই কোরআনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...