মালদা-মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী পছন হয় নি কংগ্রেস কর্মীদের। প্রার্থী করা হয়েছে কংগ্রেসের দুলাল শেখকে। মোটা টাকার বিনিময়ে তাঁকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ তুলে এদিন কংগ্রেস দলীয় অফিস ভাঙচুর চালান অন্যান্য কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে কালিয়াচক-১ নম্বর ব্লক কংগ্রেস পার্টি অফিসে তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে উপস্থিত কালিয়াচক থানার পুলিশ। ভাঙচুরের পর পার্টি অফিসে তালা মেরে দেন বিক্ষুব্ধরা।
পরে দাবি করেন তাঁরা, দুলাল শেখের পরিবর্তে জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী টাকার বিনিময় দুলাল শেখকে প্রার্থী করেছেন। দুলাল সেখের নাম পরিবর্তন না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত বলা যায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কালিয়াচক-১ নম্বর ব্লক সভাপতি মতিউর রহমান টিকিটের দাবিদার ছিলেন
।

