মালদার মালতিপুর বিধানসভায় সিবসেনার কর্মীসভা,নির্বাচনে জেলার বারোটি আসনেই প্রার্থী



মালদা

বিধানসভা নির্বাচন ঘোষনার পরে এলাকায় বের হল সিবসেনা দল।
মালদা জেলা সিবসেনা কমিটির উদ‍্যোগে
রবিবার সন্ধ্যায় একটি কর্মিসভা করা হয় মালতিপুর বিধানসভার মালিকান গ্রামে।
সেখানে উপস্থিত হয়েছিলেন,মালদা জেলা সিবসেনা কমিটির সভাপতি উত্তম কুমার নন্দী।এছাড়া ছিলেন,চাঁচল-২ নং ব্লক সিবসেনা কমিটির সভাপতি রামনাথ সাহা,আরোও অনেকে।এদিনের কর্মী সভায় বেশ কয়েকজন অন‍্যান‍্য দলের সমর্থক সিবসেনা দলে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে তাদের তরফে।



জেলা সভাপতি উত্তর কুমার নন্দীর মুখে শোনা গেল,আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার বারোটি আসনেই তারা প্রার্থী দিবে।এবং চাঁচলে মহিলা কলেজ,পৌরসভা,উত্তর মালদাকে জেলা বলে ঘোষনা,হাসপাতালের চিকিৎসা ব‍্যবস্থার পরিকাঠামোর দাবি নিয়ে তাদের ভোট প্রচারের মূল‍ ইস‍্যু থাকছে বলে সিবসেনা সূত্রে জানা গেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...