সামাজিক ও ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান সুবিদপুরে।



উত্তর ২৪ পরগনার বেড়ি গোপালপুর সুবিদপুর কিশোর সংঘ আয়োজিত এবং বেডসের ব্যাবস্থাপনায় ২ দিন ব্যাপী ২৯ তম সামাজিক ও ইসলামি সংস্কৃতিক অনুষ্ঠান ও ঈসালে সাওয়াব মহফিল হয়। প্রথম দিনই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তলন করেন স্থানীয় পুলিশ আধিকারিক গনেশ বাইন।



অনুষ্ঠানের নানাবিধ কর্মসূচীর মধ্যে অন্যতম হলো, ৫০০ মিটার ম্যারাথন দৌড়, থ্যালাসিমা ও পরিবেশ সচেতনতা র ্যালী, ৪৮ জন পুরুষ মহিলা মিলে সেচ্ছায় রক্তদান শিবির, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের ও গুনিজন সংবর্ধনা। গজল,ক্যুইজ প্রতিযোগিতাও হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবী জাহিরুল ইসলাম ( খোকন) ,  বেডসের সভাপতি আমিন ইসলাম, সম্পাদক সাজাহান মন্ডল, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড  এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি,,শিক্ষক  সিয়ামত আলি, ভোজপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সিরাতের জেলা সভাপতি মাসুদুর রহমান, ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসার শিক্ষক, সিরাতের জেলা সহ সম্পাদক মোস্তাকিম  মন্ডল, গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যরুপানন্দ মহারাজ,  পানিগোবরা দরবার শরীফের পীরজাদা হাসানুজ্জামান, বেডসের বীরভূম জেলা সভাপতি মীর আহসান আলি, শিক্ষক আলফাজ হোসেন, নাজিরা খাতুন, দেবাশীষ মন্ডল,  বিশিষ্ট সমাজসেবী মেহেদী সানি, আজিবর মোল্লা, নাসিরউদ্দীন প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...