উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন




উলুবেড়িয়ায় সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় বীরশিবপুরের মহেশপুর পার্টি অফিসে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন  উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ‍্যের মন্ত্রী ডা, নির্মল মাঝি,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের  বিদায়ী বিধায়ক পুলক রায় প্রমূখ ।সম্মেলনে সম্প্রতি প্রকাশিত ভারতীয় জনতা পার্টির ইস্তাহার নিয়ে সমালোচনা করেন উপস্থিত বক্তারা ।সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ -এর সংক্ষিপ্ত বিবরণ দেন তাঁরা।



 বাংলা ভাষায় ইস্তাহার প্রকাশ  করেনি বিজেপি-এই অভিযোগ ওঠে সম্মেলনে। বাংলায় রাজনীতি করতে এসে বাংলা ভাষা নিয়ে এই অবহেলা যে কাঙ্ক্ষিত নয় তা এদিনের আলোচনায় উঠে আসে ।সভায় বক্তারা প্রায় একই সুরে কেন্দ্রের মোদি সরকারের বিগত বছরের কার্যপদ্ধতির নেতিবাচক  দিকের ব্যাখ্যা দেন ।নির্মল বাবু বলেন, দলত্যাগী তৃণমূলীরা  গদ্দার।তারা মানুষের সঙ্গে বেইমানী করেছেন। তৃণমূলের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নিজেদের স্বার্থে দল ছেড়েছেন। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ,শিক্ষা ,পানীয় জল, বিদ্যুৎ সহ সর্বক্ষেত্রে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নতির ফিরিস্তি তুলে ধরেন তিনি । নির্মল বাবু বলেন উলুবেড়িয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্য সম্পন্ন হয়েছে ।রাস্তাঘাটের অভাবনীয় উন্নতি হয়েছে ।



উলুবেড়িয়া সহ সমগ্র  রাজ্যে বিনামূল্যে গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে দলীয় নেতৃত্বের অসাধারণ এবং অভাবনীয় ভূমিকার বিবরণ দেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নয়নের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক বেশি আসনে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন নির্মল বাবু।সম্মেলনের পর আমতার সিরাজবাটিতে একটি কর্মীসভায়  যোগদান করেন নির্মল মাঝি ও পুলক রায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...