দোল উৎসবের প্রাক্কালে অনুষ্ঠিত হলো বসন্ত ঊৎসব,শ‍্যামপুর





দোল উৎসবের প্রাক্কালে শ্যামপুরের দেউলী তে কথাবৃত্তর উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকাশবাণীর সঞ্চালক ও বাচিক শিল্পী অমিত কিরণ ব্যানার্জী, টিভি সঞ্চালিকা সোমা রায়, নৃত্যশিল্পী গোপাল মাইতি ও শুভঙ্কর ভৌমিক, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তনুরীমা পোল্লে, নৃত্যশিল্পী দেবস্মিতা সান্ত্রা,চিত্রশিল্পী অয়ন বেরা অনুষ্ঠানে কথাবৃত্তের আবৃত্তির ছাত্রছাত্রীরা আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠিত হয় একটি গীতি আলেখ্য, পরিবেশন করে কথাবৃত্তের সঙ্গীতের ছাত্রছাত্রীরা। 



সংস্থার কর্ণধার শুভময় ঘোষ জানান  শাস্ত্রীয় সংগীত, আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রসঙ্গীত,চিত্রের মাধ্যমে একটি ব্যতিক্রমী বসন্ত উৎসব উপহার দেওয়ার চেষ্টা করেছে সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরাক্কেল এর "মাদুলি" খ্যাত ফটিক পুরকাইত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...