আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ উদ্ধার করে এক জন কে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় এই দুষ্কৃতী মোথাবাড়ি থানার অন্তর্গত রবি রাম টোলা এলাকায় এক ব্যক্তির হাত থেকে ঝাপট মেরে মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে।
ওই এলাকার লোক তাকে ধরে রেখে পুলিশে খবর দেয়। এবং খবর পেয়ে মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জির সহযোগিতায় মোথাবাড়ি থানার পুলিশ দুষ্কৃতী কে গ্রেপ্তার করে , এবং তদন্ত চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও একটি কার্তুজ
ধৃত নাম মেঘু শেখ ওরফে মেহেবুব শেখ (২২)। বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাঙ্গিটোলা ফিল্ড কলোনি এলাকায় ,
এদিন মোথাবাড়ি থানার পুলিশ ধৃত কে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি পাঁচ দিনের হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে।


