মনোনয়নপত্র জমা দেওয়ার জমজমাট অনুষ্ঠান,উলুবেড়িয়া




বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিতে এলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদেশ বসু, হাজার হাজার মানুষ পুরুষ ও মহিলা নির্বশেষে  তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে  গাড়ির ট‍্সা্জি্য়ে বাজনা বাজিয়ে মহা আনন্দের সহিত  উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল মহকুমা শাসকের অফিসের সামনে এগিয়ে যায়,



 আজকের এই মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ তথা জাতীয় দলের প্রাক্তন  ফুটবল অধিনায়ক প্রসুন ব‍্যানার্জী, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অভয় দাস,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন,প্রাক্তন কাউন্সিলর সেখ আকবর আলী, সেখ ইমানুর রহমান, প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব‍্যানার্জী, সমর ভট্টাচার্য, ওহিদুল ইসলাম , 



সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসুন ব‍্যানার্জী মহকুমা অফিসের সামনে ফুটবল নিয়ে জাগলিং করেন। বিপুল জমায়েতের ফলে উলুবেড়িয়া শহরে তীব্র যানযটের সৃষ্টি হয়, মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে প্রার্থী বিদছশ বসু উলুবেড়িয়ার জামে মসজিদে যান এবং মসজিদের ইমাম মুফতী নাসিম কাশেমীর কাছে দোওয়া চান,



 এর পরে প্রার্থী বিদেশ বসু উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে পূজা দেন এবং উলুবেড়িয়া কালীবাড়ির প্রধান পুরোহিত মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে আশীর্বাদ নেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...