অশোকনগর শক্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট

অশোকনগর শক্তি সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট 
অশোকনগর : স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। 




ঈশ্বর সেবা মানব সেবা। মানব সেবায় ব্রতী হয়ে রবিবাসরীয় সকালে এক বিরাট বিনামূল্যে মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির পাশাপাশি থ্যালাসেমিয়া বাহক নির্নায়ক শিবিরে আয়োজন করে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যানগড়ে পুরসভার ৮ নং ওয়ার্ডের বহুমুখী সামাজিক সংগঠন শক্তি সংঘ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার দুই শতাধিক অসহায় মানুষ স্বাস্থ্য শিবির পরিষেবা পান। ব্যবস্হাপনায় মধ্যমগ্রাম শিক্ষা সংস্কৃতি পরিষদ, সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও অশোকনগর শিল্পী মহল ওয়েলফেয়ার সোসাইটি। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বহু মানুষ সাধারণ স্বাস্থ্য চোখের রেটিনা ছানি পরীক্ষা করান। চিকিৎসকরা স্বাস্থ্য সচেতনতা পরামর্শ দেন। পাশাপাশি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের চিকিৎসক ও কাউন্সিলরের সহযোগিতায় হয় থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট। উপস্থিত ছিলেন অশোকনগর কল্যানগড়ে পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সমীর দত্ত,শক্তি সংঘের সম্পাদক কুমারজিৎ দত্ত, অশোকনগর থানার আধিকারিক, লায়ন্স আই হাসপাতালের ডিরেক্টর ডাঃ সুমন সাধক, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ডি কে ব্যানার্জি, মানবাধিকার কর্মী গোপাল মন্ডল, কৃষ্ণ মন্ডল, কলকাতা বিশ্ববিদ্যালয় সিস্টেম ম্যানেজার ড, সমীর দাস, হাইকোর্টের আইনজীবী কমলেশ চন্দ্র সাহা, ডাঃ তন্ময় ঘোষ, ডাঃ সোমদত্তা ভৌমিক, বারাসত অর্ক দীপ সোপানের সম্পাদিকা কবি ড. দীপ্তি রায় সহ বিশিষ্ট জনেরা ।স্বাস্থ্য শিবিরের অন্যতম উদ্যোক্তা সমাজসেবী সঙ্গীতা হালদার জানান স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্যের জন্যে বহু অসহায় মানুষ অর্থের অভাবে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। সেই সব মানুষদের জন্য মেগা বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে অশোকনগর শক্তি সংঘের উদ্যোগে। পাশাপাশি থ্যালাসেমিয়া দুরারোগ্য ব্যধি থেকে মুক্তি পেতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ও করা হয় এদিন বিশেষজ্ঞ চিকিৎসক দের উপস্থিতিতে।শিশু থেকে প্রবীণ মানুষদের পরিষেবা দেওয়া হয়।হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস নার্ভের শ্বাসকষ্ট জনিত বৃদ্ধ বৃদ্ধারা শিবিরে অংশগ্রহণ করে চিকিৎসক দের পরামর্শ নেন। এলাকাবাসী খুশি এই বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির চক্ষু পরীক্ষা ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করিয়ে। ড.দীপ্তি রায় বলেন অশোকনগর শক্তি সংঘের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।সহযোগিতায় শিল্পী মহল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তাদের আন্তরিকতা সাধুবাদ ও কুর্নিশ জানাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...