হোলীতে রং নয় আবির খেলুন , বার্তা শ্যামপুরে



শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ,দশ সদস্যা বিশিষ্ট সেল্ফ হেল্প গ্রুপ 
' আলোর পরশ ' এবার হোলী উৎসবের জন্য অভিনব পদ্ধতিতে তৈরী আবির বাজারজাত করে তাক লাগিয়ে দিয়েছে । হোলী বাংলার এক আনন্দের উৎসব। কিন্তু করোনা পরিস্থিতিতে এই উৎসবে রং মাখামাখিতে একটা ঝুঁকি থেকেই যায় । 



আলোর পরশ গ্রুপ সদস্যারা আলোচনায় বসে ঠিক করেন,এই বছরে তাঁরা ভেষজ আবির বানাবে।  গ্রুপের দলনেত্রী পিয়ালী বেরা মহাপাত্র বলেন, গ্রুপের সদস্যারা সবাই মিলে বহু পরিশ্রম করে, ফলের খোসা আর সুগন্ধী ফুলের সাহায্যে আবির তৈরী করতে সক্ষম হয়েছি। আমরা একশ ভাগ নিশ্চিত এই আবির ত্বকের কোন সমস্যা তৈরী করবে না।


আমাদের আবির ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছে বাজারে। আমরা উৎসাহিত হয়েছি । আগামী দিনে আরো কিছু নতুন ভাবনা নিয়ে আমরা সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসতে পারব। আলোর পরশ ' গ্রুপ সমাজে নতুন আলোক দিশা দেখানোর ব্যাপারে অঙ্গীকার বদ্ধ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...